NE UpdatesHappeningsBreaking News

ফের প্রকল্পের জল ছাড়ল নিপকো, শঙ্কিত লখিমপুর

লখিমপুর, ১৯ জুন : উত্তর-পূর্ব শক্তি নিগম অর্থাৎ নিপকো পুনরায় রঙ্গা নদী প্রকল্পের জল ছাড়লো। বৃহস্পতিবার বিকেলে প্রকল্পের এক নম্বর গেটের ৫০ মিলিমিটার খুলে দিয়েছে নিগম। পক্ষকাল আগে ঠিক এভাবে গেট খুলে দিয়ে নিপকো লখিমপুরে বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি করেছিল। সেজন্য আজ গেট খুলে দেওয়ায় শংকিত হয়ে পড়েছেন লখিমপুরের মানুষ।

বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে নয়টার দিকে নিপকো লক্ষিনপুর জেলা প্রশাসনের কাছে একটি সতর্ক বার্তা পাঠায়। ধারা বর্ষণের জন্য প্রকল্পের জলাধারে জলের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে নিপকো এই বার্তাটি প্রেরণ করেছিল। এরপর সকাল সাড়ে দশটা নাগাদ নিপকো জেলা প্রশাসনকে আরেকটি সতর্কবার্তা পাঠায়। এই সতর্কবার্তায় জানিয়ে দেওয়া হয়, ১টা নাগাদ প্রকল্পের জল ছাড়া হবে। সেজন্য জনগণকে নদীর কাছাকাছি যেতে বারণ করা হয়েছে।

এরপরই নিপকো দুইটা নাগাদ প্রকল্পের এক নম্বর গেটের ৫০ মিলিমিটার খুলে দেয়। সেজন্য সন্ধ্যার আগে রঙ্গা নদীর জলস্তর। বৃদ্ধি হতে দেখা যায়। গত ৩০ মেও ঠিক এইভাবে নিপকো একটি গেট ৫০ মিলিমিটার খুলে দিয়েছিল। তারপরের পরিস্থিতি সবার চোখের সামনেই রয়েছে। পরবর্তী সময়ে নিপকো চারটি গেট ৮ হাজার মিলিমিটার পর্যন্ত খুলে দিয়েছিল। যার ফলে লখিমপুরে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার নিপকো পুনরায় গেট খুলে দেওয়ায় লখিমপুর জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ নিপকো আগেও প্রকল্পের গেট প্রথমে ৫০ মিলিমিটার খুলে দিয়েছিল। কিন্তু পরবর্তীতে তা বাড়িয়ে ৮ হাজার মিলিমিটার পর্যন্ত নিয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker