Barak UpdatesHappeningsBreaking News
গুমড়া সেতুতে ভাঙন, বন্ধ ভারি যান চলাচল
ওয়েটুবরাক, ২৯ জুন: শিলচর-গুয়াহাটি ৬ নম্বর জাতীয় সড়কে ফের দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার গুমড়া এলাকায় একটি সেতুর ওপর হঠাৎ দু’টি বড় গর্ত সৃষ্টি হওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে ভারি যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জেরে পণ্যবাহী লরিসহ শতাধিক ভারী যানবাহন সড়কের দুই প্রান্তে আটকে পড়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

