India & World UpdatesHappeningsSportsBreaking News

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করে নজির মেসির

ওয়েটুবরাক, ২৯ জুন: বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে গড়লেন কীর্তি।

কাল জর্ডন ম্যাচেও মেসিকে নামান আর্জেন্টিনার কোচ। সম্ভবত অন্য বার্তা দিতে চেয়েছিলেন লিয়োনেল স্কালোনি। বিশ্বকাপে কোনও প্রতিপক্ষকেই হালকা ভাবে নিতে চান না। এগিয়ে থাকলেও নয়। মেসি নামার পর আর্জেন্টিনা কিছুটা পেশাদার ফুটবল খেলার চেষ্টা করে।

জর্ডনের আট-ন’জন ফুটবলার মিলে ডিফেন্স করেছেন। তা-ও আটকাতে পারেননি আর্জেন্টিনাকে। প্রথমার্ধে মাঝ মাঠ পর্যন্ত সেই অর্থে কোনও চ্যালেঞ্জের সামনেই পড়তে হয়নি বিশ্বজয়ীদের। বক্সের কিছুটা আগে জটলা তৈরি করছিলেন জর্ডনের ফুটবলারেরা। তবু প্রতিপক্ষের ডিফেন্স বার বার ভেঙে দেন আর্জেন্টাইনেরা।

১৯ মিনিটে প্রথম গোল আর্জেন্টিনার। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল আর্জেন্টিনা। তা থেকে গোল করেন সেলসো। ৩১ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করেন মার্তিনেজ়।

তবে ৫৫ মিনিটে ব্যবধান কমায় এশিয়ার দেশটি। প্রতি আক্রমণে উঠে বক্সের ডান দিক থেকে ক্রশ করেন ইসান হাড্ডাড। ছ’গজের বক্সে বলে পা লাগিয়ে গোল করেন আল তামারি। কিছু করার ছিল না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ়ের।

এর পর আর ঝুঁকি নেননি আর্জেন্টিনার কোচ লিয়োনেস স্কালোনি। ৬০ মিনিটে নামিয়ে দেন মেসিকে।

৮০ মিনিটে বক্সের ঠিক বাইরে মেসিকে ফাউল করে জর্ডন। নিজেই ফ্রিকিক নিতে যান আর্জেন্টিনার অধিনায়ক। জর্ডনের গোলরক্ষককে নড়তে না দিয়ে তাঁর ডান দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker