India & World UpdatesHappeningsBreaking News

দীপাবলিকে ‘খুশির ইদের’ সঙ্গে তুলনা খাড়গের! তোপ বিজেপির

ওয়েটুবরাক, ৯ নভেম্বর: দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আলোর উৎসবকে ‘খুশির ইদে’র সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উৎসবের দিনে কংগ্রেস সভাপতির এহেন মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই মাথাচাড়া দিয়ে উঠল বিতর্ক। খাড়গের মন্তব্যকে হাতিয়ার করে কড়া সুরে আক্রমণে নামল শাসকদল। কংগ্রেসকে সনাতন বিরোধী বলে তোপ দাগল বিজেপি।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপাবলি প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেন, “দীপাবলি ভারতের অন্যতম বড় উৎসব, যা ভারতের সব মানুষ পালন করেন। এটা খুশির উৎসব, যাকে কেন্দ্র করে মানুষ একে অপরের কাছাকাছি আসে, প্রিয়জনদের সঙ্গে দেখা করার সুযোগ পায়।” এরপরই তিনি বলেন, “দীপাবলি খুশির ইদ। দীর্ঘ সময় ধরে চলা একটি ইদ উৎসব।” একইসঙ্গে দেশে শান্তি বজায় রাখা, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের সুরক্ষার জন্য কাজ করার আবেদনও জানান তিনি। খাড়গের এই মন্তব্য সামনে আসতেই তেড়েফুঁড়ে আক্রমণে নামে বিজেপি। তাঁর এই মন্তব্যকে ‘তোষণ’ ও ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ বলে তোপ দাগে গেরুয়া শিবির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker