Barak UpdatesHappeningsBreaking News

খলিলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করলেন অভিজিৎ

ওয়েটুবরাক, ১৭ এপ্রিল: পঞ্চায়েত নির্বাচনে কাছাড়ের সবকটি আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। যেগুলো আসনে দেওয়া হয়েছে, সেখানে বিবাদ-বিতর্ক মাত্রা ছাড়ায়। ঘটেছে নজিরবিহীন বি-ফরম কাণ্ডও। এর মধ্যে কাটিগড়ার বিধায়কের সঙ্গে প্রার্থিত্বকেন্দ্রিক মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। জেলা সভাপতি অভিজিৎ পাল বিধায়ক খলিলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনেন। এ ব্যাপারে প্রদেশ কমিটির কাছে লিখিত রিপোর্ট পেশ করারও ইঙ্গিত দিয়েছেন। তাও তিনি বলেছেন একেবারে সাংবাদিক সম্মেলনে বসে।

বিধায়ক খলিল উদ্দিন জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে আগের দিন বলেছিলেন, অভিজিৎ পাল টিকিট বণ্টনের ব্যাপারে তাঁর মতামতকে গুরুত্ব দেননি। সে জন্যই এক আসনে দুই প্রার্থীর মতো ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে তিনি তাঁর ক্ষোভের কথা সাংবাদিকদের সামনে ব্যক্ত করেন।

এ ব্যাপারেই ক্ষিপ্ত হন অভিজিৎ পাল। বুধবার তিনিও সাংবাদিক সম্মেলনে বলেন, দলীয় বিষয় প্রকাশ্যে নিয়ে এসে বিধায়ক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker