India & World UpdatesHappeningsBreaking News

কাশ্মীর ইস্যুতে সরকারের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী নেতারা

ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নির্মম জঙ্গি হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার এক সর্বদলীয় বৈঠকে মিলিত হন দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব। জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলগুলি সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৈঠক শেষে বলেন, “সমস্ত রাজনৈতিক দল একযোগে এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং আমরা সরকারকে যে কোনও পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছি।” এদিনের বৈঠকে গোয়েন্দা ও প্রশাসনিক স্তরের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরে আসুক।” রাহুল গান্ধী আগামীকাল অনন্তনাগে যাবেন, দেখা করবেন হামলায় আহতদের সঙ্গে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেন্দ্রের পাশে রয়েছি। দেশের উচিত ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। সমস্ত দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি বার্তা দেওয়া হয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker