Barak UpdatesHappeningsBreaking News
শনিবার হাতিছড়ায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা

ওয়েটুবরাক, ২৫ এপ্রিল: আগামী ২৬ এপ্রিল শনিবার মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বরাক উপত্যকা সফরে আসছেন। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেই তিনি হেলিকপ্টারে চলে যাবেন শ্রীভূমি জেলার নিলামবাজারে। সেখানে বেলা এগারোটায় তাঁর নির্বাচনী সভা। কপ্টারেই বেলা বারোটায় তিনি যাবেন হাইলাকান্দির আয়নাখালে। তৃতীয় সভাটি হবে কাছাড় জেলার হাতিছড়া খেলার মাঠে।
আয়নাখাল থেকে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী পৌঁছাবেন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে। পরে সড়কপথে যাবেন হাতিখালে। সেখানে বেলা একটায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পরে সড়কপথেই বিমানবন্দরে ফিরে বিশেষ বিমানে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হবেন।
বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এই সভাকে সফল করে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।


