India & World UpdatesHappeningsBreaking News
কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলা, হত ৪০০

ওয়েটুবরাক, ১৭ মার্চ: গতকাল (সোমবার) রাতে পাক সেনাবাহিনী ভয়ংকর বিমান হামলা চালিয়েছে কাবুলের এক হাসপাতালে। ২০০০ বেডের মাদক পুনর্বাসন কেন্দ্রটি মুহূর্তে ধূলিসাৎ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৪০০ পেরিয়ে। আহত অন্তত আরও ২৫০ জন। হামলার পর জোরকদমে উদ্ধারকাজ চলছে। তবে ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। ঘটনায় গোটা দেশজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। তালিবান সরকারের দাবি, এই হামলায় সরাসরি পাকিস্তানই দায়ী।



