India & World UpdatesHappeningsBreaking News

এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র রামমন্দিরের সিইও নিযুক্ত

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট তথা অযোধ্যার রামমন্দির পরিচালনার জন্য প্রথম চিফ একজিকিউটিভ অফিসার নিযুক্ত হয়েছেন। মন্দিরের দানবাক্সের অর্থ চুরির ঘটনার প্রেক্ষিতে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠলে ট্রাস্ট সিইও নিয়োগের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞাপন দিয়েছিল। সকল আবেদনপত্র পরীক্ষা করে সার্চ কমিটি তিনজনের প্যানেল তৈরি করে ট্রাস্টের কাছে জমা দিয়েছিল। সেখান থেকেই জিতেন্দ্র মিশ্রের নিযুক্তি চূড়ান্ত করা হয়েছে। সেইসঙ্গে ট্রাস্টে তিনজন নতুন সদস্য নেওয়া হয় আজ। তাঁরা হলেন মহেশ ভাগচান্দকা, মদনমোহন পান্ডে ও নির্মলা যাদব। স্বামী গোবিন্দ দেব গিরি ট্রাস্টের কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker