NE UpdatesHappeningsBreaking News

ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহবুবুল হক গ্রেফতার

গুয়াহাটি, ২২ ফেব্রুয়ারি : মেঘালয়ের ইউএসটিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহবুবুল হককে আটক করা হয়েছে। গতকাল গভীর রাতে শ্রীভূমি পুলিশ ও এসটিএফ-এর একটি দল গুয়াহাটি ঘোড়ামারার বাসভবন থেকে তাঁকে আটক করে। কিন্তু পরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। বর্তমানে পুরো ইউএসটিএম চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মূল প্রবেশদ্বারটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে মহবুবুল হককে পাথারকান্দি নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

কিন্তু হঠাত করে তাঁকে গ্রেফতারের কারণ কী ? জানা গেছে, শুক্রবার পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের পরীক্ষা কেন্দ্রে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছিল। সিবিএসই-র এই পরীক্ষা কেন্দ্রে ইআরডি ফাউন্ডেশনের ২১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। অভিযোগ, এই পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বিশেষ সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে এই কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে কোনও সহায়তা না পেয়ে একাংশ পরীক্ষার্থী উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। তাদের দাবি ছিল, পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর তাদের বলে দিতে হবে।  পুলিশ ও সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দেয়।

এ দিকে, এই ইআরডি ফাউন্ডেশনের স্বত্তাধিকারী হচ্ছেন মহবুবুল হক। ইউএস্টিএম হচ্ছে এই ট্রাস্টের অধীনে একটি অংশীদারি প্রতিষ্ঠান। শুক্রবার এ ঘটনার পর পুলিশ পাথারকান্দি থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরে মহবুবুল হককে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও মহবুবুল হকের মধ্যে এক শীতল যুদ্ধ চলছে গত কিছুদিন ধরে। গুয়াহাটি শহরে কৃত্রিম বন্যার জন্য মহবুবুল হকের প্রতিষ্ঠান ইউএসটিএম বলে উল্লেখ করা হয়। এছাড়া মহবুবুল হকের বিরুদ্ধে ভুয়ো জাতিগত পরিচয়পত্র দেওয়ারও অভিযোগ উত্থাপিত হয়। ২৮ বছর আগে করিমগঞ্জ জেলায় এ নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার সূত্র ধরে পুনরায় তদন্তের জন্য গত বছর অর্থাৎ ২০২৪ সালে একটি মামলা দায়ের করে হয়। এই মামলার প্রেক্ষিতে পুনরায় তদন্তের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছিলেন, মহবুবুল হকের প্রতিষ্ঠানে বাইরের দেশ থেকে অর্থ আসে। ফলে নানা বিষয়ে একের পর এক ক্ষোভ দেখা যায় মুখ্যমন্ত্রী মন্তব্যে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker