Barak UpdatesAnalyticsBreaking News

কাছাড় জেলায় মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Awareness drive against drug addiction organised in Cachar

মাদকাসক্তি শুধুমাত্র ব্যক্তিগত সংগ্রাম নয়, এটি এক সামাজিক যুদ্ধ : অঞ্জলি কুমারী

ওয়ে টু বরাক, ২ জুলাই : মাদকাসক্তিকে এখন শুধুমাত্র ব্যক্তিগত সংগ্রাম হিসেবে দেখার সময় শেষ, এটি এক সামাজিক যুদ্ধের রূপ নিয়েছে,” বললেন কাছাড়ের সহকারী আয়ুক্ত তথা সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী।  মঙ্গলবার সকালে বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে আয়োজিত এক  সচেতনতামূলক সভায় তাঁর উদ্বোধনী বক্তব্যেই ফুটে উঠল অনুষ্ঠানের মূলসুর — সমাজে ক্রমবর্ধমান মাদকপ্রবণতার বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ডাক। ‘নেশামুক্ত ভারত অভিযানের’ অংশ হিসেবে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন মোট ২০৫ জন, যার মধ্যে ১৪০ জনই ছিলেন মহিলা, সকলেই ঐক্যবদ্ধ এক সংকল্পে মাদকের বিরুদ্ধে দাঁড়ানো।

শ্রীমতী কুমারী তাঁর ভাষণে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, কিশোর-কিশোরীরা বর্তমানে মাদকের প্রতি সবচেয়ে বেশি সংবেদনশীল এবং এই সংকট মোকাবেলায় পরিবার, বিদ্যালয়, প্রশাসন এবং নাগরিক সমাজের সম্মিলিত পদক্ষেপ অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, “আমরা যদি পৃথক পৃথকভাবে লড়াই করি, তাতে কোনও লাভ হবে না। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা হওয়া উচিত, যা প্রতিরোধকে কেন্দ্র করে পরিচালিত হবে।”

এই অনুষ্ঠানটি কাছাড় জেলা প্রশাসন এবং সমাজকল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মনীষা দাশগুপ্ত, পোষণ এবং জেলা মহিলা ক্ষমতায়ন কেন্দ্রের (DHEW) কর্মকর্তা, জেলা সমাজকল্যাণ বিভাগের কর্মী এবং ‘আর্ট অফ লিভিং’-এর প্রশিক্ষক রেশমি পুরকায়স্থ। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. মিঠুন রায় মাদকাসক্তির মনস্তাত্ত্বিক দিক নিয়ে এক তথ্যবহুল আলোচনা করেন। তিনি তুলে ধরেন কীভাবে প্রাথমিক লক্ষণ, বন্ধুদের প্রভাব এবং মানসিক স্বাস্থ্যের অবক্ষয় একটি কিশোরকে মাদকের দিকে ঠেলে দেয়। তাঁর বক্তব্যে বিশেষভাবে গুরুত্ব পায়, পরিবারের এবং বিদ্যালয়ের ভূমিকাকে আরও সংবেদনশীল ও সচেতন হওয়ার আহ্বান।

রেশমি পুরকায়স্থ একটি ইন্টার‌্যাকটিভ সেশন পরিচালনা করেন, যেখানে তিনি মোটিভেশনাল গল্প, মনোসংযোগ বৃদ্ধিকারী কার্যকলাপ এবং ডেস্কটপ যোগা-এর সংমিশ্রণে অংশগ্রহণকারীদের মনের জোর বাড়ানোর কৌশল শেখান। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা তরুণদের মধ্যে খোলামেলা অংশগ্রহণ ও আত্মজিজ্ঞাসার পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল অংশগ্রহণকারী  শপথ বাক্য পাঠ করেন।  তারা মাদক বর্জন করবেন এবং তাঁদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেবেন। এই প্রতিজ্ঞা এক দৃঢ় সংকল্পের প্রতিফলন, প্রত্যাশাপূর্ণ, দৃঢ় এবং সম্মিলিত দায়িত্ববোধে উজ্জীবিত।

way2barak, July 2 : “The time has come for us to treat drug addiction not just as a personal struggle, but as a societal battle,” stated Anjali Kumari, Assistant Commissioner cum District Social Welfare Officer (DSWO), Cachar, as she addressed a packed hall at Biplabi Ullaskar Bidya bhawan on Tuesday morning. Her words set the tone for a powerful awareness session organised under the Nasha Mukt Bharat Abhiyaan, drawing in 205 participants including 140 women united by a common cause: to combat the growing threat of substance abuse in society.

In her address, Smt. Kumari expressed deep concern over the increasing vulnerability of teenagers to narcotic influence and called for a unified response involving families, schools, administrative institutions, and civil society. She emphasized that the battle against drugs demands not only awareness but active community engagement and sustained efforts across multiple levels. “We cannot fight this in silos,” she urged, “it requires a shared commitment and a relentless focus on prevention.”
The programme, a joint effort by the Cachar District Administration and the Department of Social Welfare, brought together a dynamic panel of speakers and facilitators, including Smt. Manisha Das Gupta, Principal of Biplabi Ullaskar Bidya bhawan; officials from Poshan and the District Hub for Empowerment of Women (DHEW); and staff members from the DSWO. Also present was Reshmi Purkayastha, an instructor from the Art of Living, whose practical approach to self-care and stress management left a lasting impression on attendees.
Clinical Psychologist Dr. Mithun Roy delivered a compelling talk on the psychological dimensions of drug addiction, emphasising the early warning signs, the influence of peer pressure, and the role of mental health in prevention. His session underscored the need for empathy and awareness within families and educational institutions to detect and deter substance misuse before it takes root.
Reshmi Purkayastha led an interactive module that blended motivational storytelling, focus-enhancing activities, and desktop yoga practices providing participants with tools to manage stress and develop inner strength. Her engaging style created a vibrant atmosphere that encouraged open participation and reflection, particularly among the young attendees.
As the session drew to a close, participants collectively took a solemn oath to reject drugs and spread awareness in their homes, schools, and communities. The resounding pledge was a testament to the impact of the day’s message hopeful, determined, and grounded in collective responsibility.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker