Barak UpdatesBreaking News
প্রশাসনের দেওয়া ত্রাণ মালিনীবিলে বিতরণ করলেন দিলীপ-কণাদDilip-Kanad distributes relief materials on behalf of administration

১৪ জুলাই : শিলচর মালিনী বিলের বাজার শেডে আশ্রিত বন্যা দুর্গত পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী বিতরণ করল কাছাড় জেলা প্রশাসন। রবিবার মালিনী বিলে বন্যাক্রান্ত ২১৯ পরিবারের সদস্যদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল ও জেলা বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ।
বানভাসি এই পরিবারগুলোকে ত্রাণ হিসেবে এ দিন ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ৩০০ গ্রাম তেল, লবণ, মোমবাতি, মশার কয়েল ইত্যাদি বিতরণ করা হয়েছে। এই কেন্দ্রে আশ্রিত অসহায় পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রদর্শন করে বিধায়ক বলেছেন, বর্তমান সরকার গরিব জনগণের প্রতি সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলো এখানে আশ্রয় নেওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ত্রাণ সামগ্রী বিতরণ করার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। জেলা বিজেপি সম্পাদক এ দিন মালিনী বিল এলাকার মানুষকে জমা জলের বিভীষিকা থেকে চিরতরে মুক্তি দিতে জেলা প্রশাসনের নজর কাড়েন।



