Barak UpdatesHappeningsBreaking News

শ্রীভূমির একাংশে শুক্রবার সকালে বিদ্যুৎ মিলবে না

ওয়েটুবরাক, ৫ জুন: বন্যা শ্রীভূমি জেলার বিদ্যুৎ বিভাগকেও দুশ্চিন্তায় রেখেছে। স্পর্শকাতর বহু সামগ্রী জল ছুঁই ছুঁই। বিশেষ করে লামাজুয়ার সাবস্টেশনের অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রপাতি এখন আরও উঁচু স্থানে নিয়ে যাওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। শ্রীভূমি ইলেক্ট্রিক ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জানান, এই কাজটিই তাঁরা এখন করতে চলেছেন। তাই বৃহস্পতিবার রাত দশটা থেকে শুক্রবার সকাল দশটা পর্যন্ত ওই সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

প্রসঙ্গত, ৩৩/১১ কেভি লামাজুয়ার সাবস্টেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো কালিগঞ্জ বাজার, বাগবাড়ি, কাজিরবাজার, চৌধুরী বাজার, তেলিখালেরপার, চরগোলা, জবাইনপুর, শরিফনগর, নলুয়া, বাঘন, মেদল, পোয়ামারা ও কানিশাইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker