India & World UpdatesHappeningsBreaking News

২৬ ফেব্রুয়ারি শিবরাত্রিতে শেষ শাহি স্নান, সতর্ক রেল

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি: আগামী ২৬ ফেব্রুয়ারি  কুম্ভমেলায় শেষ দফার শাহি স্নান। আগের শাহি স্নানগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় নিরাপত্তা আরও আঁটসাঁট করল রেল। বিশেষ করে জংশনগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে।

বিশেষ করে নয়াদিল্লি স্টেশনের ঘটনার পর থেকে আরও বেশি করে সতর্ক রেল। কোনও রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য আরপিএফ, জিআরপি এবং স্থানীয় থানার সহযোগিতা নেওয়া হচ্ছে।

বিশেষ করে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই রেলস্টেশনটি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের জন্য কুম্ভে যাওয়ার মূল প্রবেশদ্বার। ফলে এই রাজ্যগুলি থেকে আসা পুণ্যার্থীদের ভিড় হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে।

রেল সূত্র জানিয়েছেন, যদি ভিড় অতিরিক্ত হয়, তা হলে স্টেশনের এক দিক দিয়ে পুণ্যার্থীদের বার করা হবে। অন্য দিক দিয়ে স্টেশনে প্রবেশ করানো হবে কুম্ভফেরত পুণ্যার্থীদের। ভিড় সামলাতে বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য আলাদা আলাদা ‘কালার কোডেড হোল্ডিং এরিয়া’ থাকবে। প্রয়োজনে অতিরিক্ত যাত্রীদের খুশরোবাগের ‘হোল্ডিং এরিয়া’তে অপেক্ষা করানো হবে।

২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সেদিন পুণ্যার্থীদের ভিড় অনেক বেশি হতে পারে। কারণ ওই দিনই শেষ শাহি স্নান। তবে রেল যে পুরোপুরি প্রস্তুত ভিড় সামলাতে, তা জোর কণ্ঠে দাবি করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker