NE UpdatesHappeningsBreaking News

গৌরব গগৈ প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি

ওয়েটুবরাক, ২৬ মে : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তীব্র বিরোধের মধ্যেই সাংসদ গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী যখন সংসদীয় প্রতিনিধি দল থেকে গৌরবকে সরিয়ে অন্য কাউকে প্রতিনিধি হিসেবে পাঠানোর জন্য চাপ সৃষ্টি করছে, এআইসিসি তখনই অসমে সভাপতি বদলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। বিধানসভা নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য গৌরবের ওপরই ভরসা রাখলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। বিদায়ী সভাপতি ভূপেন বরাকে নতুন ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

গৌরবের সঙ্গে তিনজন কার্যবাহী সভাপতিও নিযুক্ত করা হয়েছে এ দিন। তাঁরা হলেন জাকির হোসেন সিকদার, রোজলিনা তির্কে ও প্রদীপ সরকার। রোজলিনাকে নতুন দায়িত্ব প্রদান করায় তাঁকে এআইসিসি সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, একইসঙ্গে সমন্বয়, ইস্তাহার ও প্রচার কমিটির চেয়ারম্যান পদে নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন যথাক্রমে দেবব্রত শইকিয়া, প্রদ্যুৎ বরদলৈ ও রকিবুল হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker