India & World UpdatesHappeningsBreaking News

জম্মু-কাশ্মীরে খাদে সেনার গাড়ি, মৃত ৩ জওয়ান

নতুনদিল্লি, ৪ মে : জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল সেনার গাড়ি। গভীর খাদে পড়ে গেল গাড়িটি। এতে মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানের। ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে এসডিআরএফ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রামবানে।

জানা গিয়েছে, ৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সেনা কনভয়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। ওই সময় গাড়িতে ছিলেন সিপাহি অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর নামে তিন জওয়ান। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তিনজনের। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে সেনার তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker