India & World UpdatesHappeningsBreaking News
“এমন শাস্তি দেব…” দিল্লি বিস্ফোরণের ঘটনায় আবারও স্পষ্ট কথা শাহের

ওয়েটুবরাক, ১৪ নভেম্বর: দিল্লি বিস্ফোরণ নিয়ে তদন্ত ক্রমেই এগোচ্ছে। আর তদন্ত প্রক্রিয়া যতই এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লি বিস্ফোরণের নেপথ্যে থাকা অপরাধীদের জানিয়ে দিয়েছেন, এমন শাস্তি দেওয়া হবে যা গোটা বিশ্বের কাছে বার্তা হবে।
তিনি হুঙ্কারের সুরে বলেন, “দিল্লি সন্ত্রাসী হামলার অপরাধীদের এমন শাস্তি …(হবে) যা বিশ্বকে এই বার্তা দেবে যে আমাদের দেশে কেউ কখনও এমন হামলার কথা ভাবতেও সাহস করবে না।” এরই সঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসী ঘটনায় দায়ী সকলের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প অবশ্যই পূরণ হবে।’
উল্লেখ্য, ভুটান থেকে ২ দিনের সফর শেষে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। পাশপাশি রাজধানী দিল্লিতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন।



