Barak UpdatesBreaking News
উধারবন্দে আত্মহত্যা গাড়িচালকেরVehicle driver commits suicide at Udharbond

৩১ ডিসেম্বরঃ আত্মহত্যার ঘটনা আচমকা বেড়ে গিয়েছে কাছাড় জেলায়। রবিবার উধারবন্দ থানার পাথারিয়ায় এক যুবক আত্মহত্যা করেন। নিহতের নাম দুলন রবিদাস (৩৩)। মূল বাড়ি ঠালিগ্রাম এলাকার শিবেরবন্দে। ভাড়া থাকতেন পাথারিয়া এলাকায়। পেশায় গাড়িচালক দুলনের পরিবারের সবাই রবিবার কাঁচাকান্তি মন্দিরে গিয়েছিলেন। রাত সাতটা নাগাদ ফিরে দেখেন, সিলিং ফ্যানে ঝুলছেন দুলন। পরে তাকে উধারবন্দ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। আত্মহত্যার কারণ যায়নি।
English text here



