Barak UpdatesHappeningsBreaking News
বাদেজমা সালেপুর এম ই স্কুলে শিক্ষক দিবস উদযাপন

ওয়েটুবরাক, ৬ সেপ্টেম্বর: পাথারকান্দির বাদেজমা সালেপুর এম ই স্কুলে যথাযোগ্য মর্যাদায় ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৮তম জন্মদিন তথা ৬৪তম শিক্ষক দিবস উদযাপিত হয়। শিক্ষক-শিক্ষয়িত্রী, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পড়ুয়ারা রাধাকৃষ্ণনের বাণী সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে হিন্দি শিক্ষিকা শবনম হায়াতের পৌরহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় । ওই দিনের তাৎপর্য ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক গৌতম দেব বলেন, রাধাকৃষ্ণণ চেয়েছিলেন, প্রতিটি মানুষ যেন নৈতিক ও আত্মিক উন্নতির সোপান বেয়ে পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে। তাইলেই আমাদের সমাজ হবে আদর্শ মানব সমাজ। তাঁর দৃষ্টিতে পূর্ণ মানবই হলো আদর্শ মানব। সকল মানুষের মধ্যে যাতে একটি বিশ্বদৃষ্টি তৈরি হয়, এটাই ছিল রাধাকৃষ্ণণের জীবনদর্শনের শ্রেষ্ঠ সাধনা, শ্রেষ্ঠ বার্তা ।
ছাত্রছাত্রীদের পক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখে অষ্টম শ্রেণীর ছাত্রী সুহাদা বেগম, আরিফা বেগম, সুলতানা বেগম, মাজিদা বেগম, সপ্তম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকী, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ওয়াহিদা বেগম। পরে সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্ৰহণ করে দিপালী দাস, ফাতেহা বেগম, ইস্পিতা মালাকার, অষ্টমী দাস প্রমুখ। ওইদিনের সর্বশেষ কার্যসূচি ছিল ছাত্রছাত্রীদের মধ্যে রাধাকৃষ্ণনের জীবনের বিভিন্ন দিক নিয়ে কুইজ প্রতিযোগিতা।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য হুদুদ আহমেদ, বাপন মালাকার, অভিভাবক সন্তোষ দাস ছাড়াও প্রাক্তন ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন ।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় আন্তরিক ভাবে সহযোগিতা করে প্রাক্তন পড়ুয়া উমা নাথ ও রিন্টু নমশুদ্র। ।


