India & World UpdatesHappeningsBreaking News

শ্রীশ্রী রবিশঙ্করকে বিশ্বের ‘অষ্টম আশ্চর্য’ বললেন খ্রিস্টান ধর্মযাজক 

উত্তম কুমার সাহা ও পান্নালাল ভট্টাচার্য

বেঙ্গালুরু, ১৩ মে : ৭০-তম জন্মদিনের অনুষ্ঠানে আর্ট অব লিভিঙের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী রবিশঙ্কর নিজে খুব কম কথা বললেন। অনুরাগী বিশিষ্টজনেরাই শোনালেন তাঁর সম্পর্কে নানা কাহিনি। অ্যাংলিকান কম্যুনাল চার্চেস অব ইন্ডিয়ার আর্চ বিশপ মারভিন ম্যাথু তাঁকে অভিহিত করেন বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে। এ যে আবেগবশত একবার বলে দিয়েছেন, তা নয়, সে কথা উল্লেখ করে মারভিন বলেন, একজন খ্রিস্টান যাজক হিসেবে জেনেবুঝে এই অভিধা দিলেন তাঁকে। এর কারণ হিসেবে বলেন, শ্রীশ্রী ধর্মের ভিত্তিতে মানুষকে কখনও বিভাজিত করেননি। বরং নিজের ধর্মবিশ্বাসে নিষ্ঠাবান হতেই পরামর্শ দিয়ে চলেছেন। একেকজনকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শ্রীশ্রী ধর্মমতের ঊর্ধ্বে উঠে কাজ করে যাচ্ছেন।

তাঁর বক্তব্যকে প্রতিষ্ঠিত করেন আর্ট অব লিভিং আন্তর্জাতিক কেন্দ্রের আরেক সুহৃদ পারভেজ আহমেদ। বিশাল মালা ও মুকুট পরিয়ে শ্রীশ্রীর মাথায় ঢেলে দেন পরপর দুই ঝুড়ি ফুল।

জন্মদিনের সৎসঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে, মধ্যপ্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়, মালয়ালম অভিনেতা দেবেন শ্রীনিবাসন, ঘানার রাজকুমারী সহ বহু বিদেশি প্রতিনিধি।

নবনির্মিত ধ্যান মন্দিরে আয়োজিত সৎসঙ্গে শ্রীশ্রী রবিশঙ্করকে একঝলক দেখার জন্য, দূর থেকে হলেও তাঁর কথা শোনার জন্য অসংখ্য মানুষ সমবেত হন। গুরুদেব অনুষ্ঠানের শেষপ্রান্তে অতি সংক্ষেপে বলেন, আমাদের জীবনে যা কিছু ঘটে, যা কিছু ঘটবে, মঙ্গলময়ই হয়-হবে। সাময়িক সমস্যা বা আকস্মিক সঙ্কটে মনে রাখতে হবে, সমস্যা-সঙ্কট একসময় ঠিক কেটে যাবে, আবার সুখের দেখা মিলবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker