NE UpdatesAnalyticsBreaking News

পাকিস্তানকে সমর্থন ! অসমে গ্রেফতার আরও ২

গুয়াহাটি, ৪ মে : ভারতের মাটিতে থেকে পাকিস্তানের পক্ষে সমর্থন করায় আরও দুজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর থেকে এ পর্যন্ত রাজ্যে মোট গ্রেফতার করা হয়েছে ৩৯ জনকে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা জানিয়েছেন। তিনি জানান, এই দুজনকে হোজাই ও দক্ষিণ শালমারা মানকাচর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ভারতের মাটিতে থেকে পাকিস্তানের সমর্থন করায় এ পর্যন্ত ৩৯ জন দেশদ্রোহীকে জেলে পাঠানো হয়েছে।

এর আগে, বিরোধী এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে পাকিস্তানের পক্ষে সমর্থন দেওয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার হিমন্তবিশ্ব শর্মা জাম্মু ও কাশ্মীর সন্ত্রাসী হামলার পর ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া লোকদের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

পঞ্চায়েত নির্বাচনের জন্য একটি প্রচার সমাবেশে তিনি জনগণের কাছে অনুরোধ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় সেনাবাহিনীকে শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করার আহ্বান জানান, যাতে বিশ্বের যেকোনও স্থানে লুকিয়ে থাকা পাকিস্তানি সন্ত্রাসীদের খুঁজে বের করে উপযুক্ত বিচার করা যায়।

সন্ত্রাসীরা ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন, ভ্যালিতে হামলা চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এই ২৬ জনের মধ্যে বেশিরভাগই পর্যটক ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker