NE UpdatesAnalyticsBreaking News
১৯ মে থেকে কাজিরঙায় বন্ধ হচ্ছে জিপ সাফারি

গুয়াহাটি, ৪ মে : আসন্ন বর্ষা মরশুমের জন্য অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে জীপ সাফারি ১৯ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ উত্তর পূর্ব ভারতের সবচেয়ে উদ্যান। এখানকার বিখ্যাত একশৃঙ্গ গন্ডার দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রতি বছরই প্রচুর সংখ্যায় পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।
বন বিভাগের নির্দেশের একটি কপি শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, অবিরাম খারাপ আবহাওয়া এবং বেহাল সড়কের জন্য কাজিরাঙা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভে জীপ সাফারি ১৯ মে ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কাজিরাঙা জাতীয় উদ্যানকে ১৯৭৪ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এখানে বিশ্বের সবথেকে বেশি সংখ্যায় একশৃঙ্গ গন্ডার রয়েছে। এর পাশাপাশি এই উদ্যানটি অনেক স্তন্যপায়ী, যেমন বাঘ, হাতি, পান্থার এবং ভাল্লুক, এবং হাজার হাজার পাখির আবাসস্থল। এই জাতীয় উদ্যানটি অসমের গোলাঘাট এবং নগাঁও জেলায় অবস্থিত। এটি উত্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদী এবং দক্ষিণে কার্বি আংলং পাহাড়।


