Barak UpdatesHappeningsBreaking News
বিজেপিতে মন্ত্রিত্বের দাবি জানানো হয় না, মন্ত্রী করা হয় : গোয়ালা
ওয়েটুবরাক, ৪ মে: কৌশিক রাই বিদায়ী মন্ত্রী। কমলাক্ষ দে পুরকায়স্থ চার বারের বিধায়ক। রাজদীপ গোয়ালা তিনবার জিতেছেন। কিশোর নাথ দুই বারের বিধায়ক। রাজদীপ রায় প্রথমবারের বিধায়ক হলেও তিনি প্রাক্তন সাংসদ। অমিয় কান্তি দাস উপনির্বাচনের চেয়ে অনেক বেশি ভোট আদায় করেছেন।
এই অবস্থায় কে মন্ত্রী হবেন, কাকে মন্ত্রী করা হবে, এ নিয়ে কি চাপে পড়বেন না বিজেপি নেতৃত্ব? উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, বিজেপিতে কেউ মন্ত্রিত্বের দাবি জানান না। নেতৃত্বই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এ নিয়ে পৃথক কোনও চাপের ব্যাপার নেই বলেই জানান গোয়ালা।



