NE UpdatesAnalyticsBreaking News
বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও পরাজয়ের পথে
গুয়াহাটি, ৪ মে : বিজেপির বিশাল জয়ের সামনে কংগ্রেসের তাবড় তাবড় নেতারাও ধরাশয়ী। গৌরব গগৈর হারের পর বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াও হারের মুখ দেখতে চলেছেন। নাজিরা আসনে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিরোধী দলনেতা। মোট ১৭ রাউন্ডের ভোট গণনার মধ্যে এ পর্যন্ত ১৫ রাউন্ডের গণনা হয়ে গিয়েছে। এতে দেখা গেছে, দেবব্রত শইকিয়া ৩৯,৭৪০ ভোটে পিছিয়ে পড়েছেন। এই কেন্দ্রে জয়ের দোরগোড়ায় রয়েছেন বিজেপি প্রার্থী ময়ুর বরগোহাই।


