NE UpdatesHappeningsBreaking News

জুবিন শোকে দুর্গোৎসবের আনন্দ নেই গুয়াহাটিতে

ওয়েটুবরাক, ৩০ সেপ্টেম্বর:  দুর্গাপূজা হচ্ছে বটে, কিন্তু উৎসবের আনন্দ নেই গুয়াহাটি শহরে। প্রতিটি মণ্ডপের সামনে-ভেতরে কিংবদন্তী সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে হারানো শোকের ছাপ স্পষ্ট। প্রায় সব পুজোমণ্ডপে সদ্যপ্রয়াত শিল্পীর প্রতিকৃতি রাখা হয়েছে। আয়োজকরা তাঁর গান বাজিয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।

অন্য সময় দেবী বোধনের দিন থেকেই মহানগরীতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। বাকি তিনদিন তো তা চলতই, এমনকী দেওয়ালি পর্যন্ত প্রতিদিন এখানে ওখানে গানবাজনার আসর বসত। এ বার লো ভলিউমে জুবিনের গান বাজছে, অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন সব আয়োজকই।

মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজো দেখার আগ্রহও অনেকটাই কম। সোমবার সপ্তমীর রাতে অন্যবারের তুলনায় ভিড় ছিল না বললেই চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker