Barak UpdatesHappeningsBreaking News

পাঁচগ্রামে কাগজ কলের জমিতে হবে মিথানল কারখানা

ওয়েটুবরাক, ৭ মার্চ: পাঁচগ্রামের কাগজ কলের জমিতে (এখন অবশ্য এআইডিসির ) মিথানল উৎপাদনের কারখানা গড়ে উঠতে চলেছে। বাঁশ থেকেই তৈরি হবে এই মিথানল। সে জন্য কথাবার্তা চূড়ান্ত, প্রস্তুতিও অনেকটা এগিয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা।

বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার ২০৯ বিঘা জমি ওই লক্ষ্যে আবন্টন করেছে। এই কারখানায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। ১৯০০ কর্মসংস্থান সৃষ্টি হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker