Barak UpdatesHappeningsBreaking News
রবিবার হাইলাকান্দিতে ৮ টি হলে ভোট গণনা

ওয়েটুবরাক, ৭ মে : হাইলাকান্দির এস এস কলেজে আগামী রবিবার ৮টি হলে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা করা হবে। বুধবার হাইলাকান্দি জেলাশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করে জেলাশাসক নিসর্গ হিভারে একথা জানান। রাজ্য নির্বাচন কমিশনের দুই অবজারভার পারভেজ আমিন এবং প্রশান্ত কুমার বরকাকতির উপস্থিতিতে নিসর্গ হিভারে জানান, ভোট গণনা কেন্দ্রে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ সহ কোন ধরনের ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সকাল আটটায় ভোট গণনা শুরু হলেও সকাল সাতটায় স্ট্রংরুম খোলা হবে।। সিসিটিভির কবলে গণনার প্রক্রিয়াটি ভিডিওগ্রাফিও করা হবে বলে জানান জেলাশাসক। ডিডিসি এল্ডাড ফাইরিম সভায় অংশ নিয়ে জানান যে, প্রথম রাউন্ডটি তিন ঘন্টা লাগবে। বাকি সব রাউন্ডে বেশি হলে দুই ঘন্টা করে লাগবে। সব এজেন্টদেরকে সময় হিসাব করে গণনার সময় নির্ধারণ করে দেওয়া হবে ।
গণনা শেষে কোনও কাউন্টিং এজেন্টকে গণনা কেন্দ্রে থাকতে দেওয়া হবে না বলে এস পি লীনা দুলে জানান। ইলেকশন অফিসার কিষান চরাই ত্রিপুরা সভায় পিপিটির মাধ্যমে ডেমি ব্যালট পেপার প্রদর্শন করে তা গণনার পদ্ধতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। সভায় সব রাজনৈতিক দলের কর্মকর্তারা গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে প্রতিশ্রুতি দেন।


