India & World UpdatesHappeningsBreaking News

প্রণামী চুরির অভিযোগ গুজরাতের মন্দিরেও

ওয়েটুবরাক, ১৪ জুলাই: গুজরাটের বনাসকাঁঠা জেলার অম্বাজি মন্দিরেও প্রণামী চুরির অভিযোগ সামনে এল।

সমাজমাধ্যমে একটি পুরনো সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক কর্মী মন্দিরের প্রণামী গণনার কক্ষ থেকে ১ লক্ষ টাকা চুরির চেষ্টা করার সময় ধরা পড়েন। মন্দির কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি মে মাসে ঘটে। অভিযুক্ত চিরাগ ঠাকুর ভক্তদের প্রণামীর টাকা গণনার সময় একটি বান্ডিল চুরি করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, শৌচাগারে যাওয়ার অজুহাতে গণনার কক্ষ থেকে বার হওয়ার সময় অভিযুক্তের পকেট থেকে টাকার বান্ডিলটি পড়ে যায়, যা অন্য কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে।

ঘটনার পরেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্তে আরও দু’জন আউটসোর্সিং কর্মীর জড়িত থাকার অভিযোগও সামনে আসে। মন্দির প্রশাসন এফআইআর দায়ের করার পর তিন জনকেই গ্রেফতার করা হয় এবং সঙ্গে সঙ্গেই চাকরি থেকে বরখাস্ত করা হয়।

ঘটনা সম্পর্কে বনাসকাঁঠার জেলাশাসক এবং ‘শ্রী আরাসুরি অম্বাজি মাতা দেবস্থান ট্রাস্ট’-এর ম্যানেজিং ট্রাস্টি মিহির পটেল জানান, স্বচ্ছতা বাড়ানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে ট্রাস্ট একটি বিস্তারিত আদর্শ আচরণবিধি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি) চালু করেছে। তিনি বলেন, “অভিযুক্ত তিন জন কর্মীকে তখনই অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এর পর প্রণামী গণনার প্রক্রিয়াকে আরও নিশ্ছিদ্র করতে একটি নতুন এসওপি ঘোষণা করা হয়।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker