NE UpdatesHappeningsBreaking News
কলেজ অধ্যক্ষদের পাঁচ দিবসীয় ওরিয়েন্টেশন ও নেতৃত্ব বিকাশ কর্মশালা ইম্ফলে

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারিঃ উত্তর-পূর্ব ভারতের কলেজ অধ্যক্ষদের জন্য নেতৃত্ব বিকাশের উপর পাঁচ দিনের ওরিয়েন্টেশন কাম ওয়ার্কশপ গত ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি ইম্ফলে অনুষ্ঠিত হয়। কর্মশালাটির আয়োজন করে জাতীয় শিক্ষা পরিকল্পনা ও প্রশাসন ইনস্টিটিউট, নতুন দিল্লির উচ্চ ও পেশাদার শিক্ষা বিভাগ। সহযোগিতায় ছিল ইম্ফলের ধনমঞ্জুরী বিশ্ববিদ্যালয় ।
পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অসম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিভিন্ন কলেজের ৪১ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রাদেশিকীকৃত কলেজ থেকে চারজন অধ্যক্ষ অংশ নেন। তাঁরা হলেন কাছাড় কলেজের ডঃ অপ্রতিম নাগ, রাধামাধব কলেজের ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, পশ্চিম শিলচর কলেজের ডঃ তাজ উদ্দিন খান এবং শ্রীভূমির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের ডঃ জয়শ্রী চক্রবর্তী।
কর্মশালায় নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কলেজের অধ্যক্ষদের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই সম্পর্কিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।



