Barak UpdatesHappeningsBreaking News
তিন নিয়মিত রক্তদাতাকে সম্মান জানাল সক্ষম

ওয়েটুবরাক, ১৪ জুন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ শনিবার সক্ষম দিব্যাঙ্গ সেবা কেন্দ্রের পক্ষ থেকে তিনজন নিয়মিত রক্তদাতাকে সম্মান জানানো হয়। তাঁরা হলেন উৎপল রায়, সুদীপ দে ও দিলু দাস।

সক্ষমের শিলচর সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচই বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হিমাংশু আচার্য। ছিলেন সক্ষমের উত্তর পূর্ব সচিব ড. মিঠুন রায়ও। নিজে রক্তদানে এগিয়ে আসতে এবং অন্যদের এ বিষয়ে উৎসাহিত করতে সবাইকে অনুরোধ জানান তাঁরা।
সক্ষমের হাইলাকান্দি সেন্টারও এ দিন দুইজন নিয়মিত রক্তদাতাকে সম্মানিত করে। তাঁরা হলেন দিব্য চন্দ ও সৌরভ পাল চৌধুরী।



