NE UpdatesHappeningsBreaking News
প্রবল বৃষ্টিপাতের দরুন শনিবার কামরূপের দুই জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি, সরকারি কর্মীদের সিএল

ওয়েটুবরাক, ৩০ মেঃ প্রবল বৃষ্টিপাতের দরুন শনিবার অসমের কামরূপ মেট্রো এবং কামরূপ রুরাল জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে সরকারি কর্মীদের জন্য বিশেষ ক্যাজুয়াল লিভ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
ব্যাপক হারে বৃষ্টিপাতের দরুন গোটা উত্তরপূর্ব জুড়ে বন্যার পদধ্বনি। অসম সহ প্রায় সব রাজ্যে স্থানে স্থানে জল জমে রয়েছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রী শর্মা কামরূপের দুই জেলায় সরকারি কর্মচারীদের বিশেষ ক্যাজুয়েল লিভ ঘোষণার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
ইন্ডিয়া মেটেরলজিক্যাল ডিপার্টমেন্ট লাল সংকেত জারি করে জানিয়েছে, অসমে এই অবস্থা চলবে আরও দুই-তিনদিন। এর পরই মুখ্যমন্ত্রী কামরূপে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ছুটির সিদ্ধান্ত নেন। অভ্যন্তরিণ জল পরিবহন দফতর রাজ্যের সমস্ত ফেরিসেবা আপাতত বন্ধ রেখেছে।



