India & World UpdatesHappeningsBreaking News
পারমাণবিক কেন্দ্রের প্রচুর ক্ষতি হয়েছে, স্বীকার করল ইরান

ওয়েটুবরাক, ২৫ জুন : আমেরিকা ও ইজরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করল তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে।
তবে এই বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি। তাঁর সোজা কথা, “এটি একটি প্রযুক্তিগত বিষয়। ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখছে। তাই এ নিয়ে আমার বলার কিছু নেই।”



