Barak UpdatesHappenings
লায়ন্স-লিও ক্লাবের রক্তদান এবং ডায়াবেটিস শনাক্তকরণ ও সচেতনতা শিবির

ওয়ে টু বরাক, ৫ মে ঃ লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি-র ব্লাড ডোনেশন সেল এবং ডায়বেটিস সেলের পক্ষ থেকে এক রক্তদান শিবির এবং ডায়বেটিস রোগ শনাক্তকরণ ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের আয়োজন করে লায়ন্স রিজিয়ন ৪ এবং রিজিয়ন ৫ এবং লিও রিজিয়ন ২ এর ক্লাবগুলো। সহযোগিতায় ছিল লায়ন্স চক্ষু হাসপাতাল ও বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। রক্ত সংগ্রহে এবং তত্বাবধানে ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।
৪ মে সকাল ১১টায় রক্তদান শিবিরের উদ্বোধন হয় শিলচর তারাপুরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টের লায়ন্স চক্ষু হাসপাতালে। লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩২২ জি-র ব্লাড ডনেশন ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মৌসুমী চৌধুরির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, ডায়াবেটিক সেলের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর অনুপ দত্ত, ফোরামের কাছাড় জেলা সহ-সভাপতি রঞ্জিত মিশ্র, লায়ন্স রিজিয়ন ৪ এর চেয়ারপার্সন সব্যসাচী রুদ্রগুপ্ত, লায়ন্স রিজিয়ন ৫ এর চেয়ারপার্সন শংকর প্রসাদ চক্রবর্তী, লিও রিজিয়ন ২ এর চেয়ারপার্সন সুয়েতা দে, ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিকেল অফিসার ডাঃ দিলওয়ার হোসেন, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম প্রমুখ।

লায়ন্স চক্ষু হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন যশবন্ত দাস, সমীক সেন, অরিন্দম ভট্টাচার্য, সুমন্ত সারথি এন্দ, রবীন্দ্রনাথ দত্তবনিক, দিলীপ চক্রবর্তী, সুভাষ চৌধুরী প্রমুখ। অন্যান্য লায়ন্স ক্লাবের পক্ষে সক্রিয় ছিলেন অভিষেক দাস, নবীনা মজুমদার, অনুপ দেব, রাজু ভৌমিক, মলয় পাল, নয়নজ্যোতি রায় সহ আরো অনেকেই। লিও ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লিও শ্রীময় ভট্টাচার্য, লিও সৌম্যজ্যোতি ভট্টাচার্য, লিও পর্ণশ্রী দাস, সংখ্যায়ন পাল, শুভ চক্রবর্তী, সুয়েতা দে, দীপ রায় সহ অনেকে। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, কাছাড় জেলা কমিটির সহ-সম্পাদক দেবালয় ভাওয়াল, কিনকিনি দত্ত, মধুমিতা নাগ প্রমুখ।

এ দিন লায়ন্স চক্ষু হাসপাতালে শিবির ওপেনিং হওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে শিলচরের তথা কাছাড়ের বিভিন্ন লায়ন্স এবং লিও ক্লাবের মোট ৩৩ জন রক্তদান করেন। এই শিবিরে শিলচর তথা বরাক উপত্যকার নবীন প্রবীণ অনেক লায়ন লিও সদস্যরাই উপস্থিত ছিলেন এবং যারা রক্তদান করেননি, তারা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ এবং অনুপ্রেরণা জুগিয়েছেন। লায়ন্স এবং লিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের স্বার্থে আগামী দিনে রক্তদান শিবির এবং ডায়াবেটিস সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হবে।
এ দিন প্রত্যেক রক্তদাতাকে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি-র ব্লাড ডোনেশন সেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে একটি মেডেল ও শংসাপত্র এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়। ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিক্যাল অফিসার ডাঃ দিলওয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাকে সহযোগিতা করেন টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, টেকনিশিয়ান যাদব বরুয়া, আয়ান চাকমা, শান্ত সিং, অঞ্জলি সিনহা প্রমুখ।
ডায়াবেটিস শনাক্তকরণ শিবিরে প্রায় শতাধিক লোকের বিভিন্ন রকমের টেস্ট করা হয়। সেই টেস্টগুলির মধ্যে ছিল এইচবি এ ওয়ান সি, আরবিএস, থাইরয়েড, এলবুমিন, ইউটিআই ইত্যাদি। এ দিন শতাধিক ব্যক্তির মধ্যে ২১ জন ডায়াবেটিস রোগে আক্রান্ত হিসেবে সনাক্তকরণ করা হয়েছে এবং পরবর্তীতে তাদের চিকিৎসার পদ্ধতি বলে দেওয়া হয়েছে। এই শিবিরে উপস্থিত ছিলেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ নবজ্যোতি দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লায়ন্স ৩২২ জি-এর রিজিয়ন চেয়ারপার্সন তথা বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।


