India & World UpdatesHappeningsBreaking News

সোনিয়া গান্ধী ফের হাসপাতালে

ওয়েটুবরাক, ১৭ জুন : কংগ্রেসের সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী পেটের সমস্যা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার রাতে তিনি স্যার গঙ্গারাম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি হন। এর আগে গত ৭ জুন রাজ্যসভার সদস্য সোনিয়া হিমাচল প্রদেশের শিমলায় ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল উল্লেখ করে গঙ্গারাম হাসপাতাল জানিয়েছে, চিকিৎসকরা তার সমস্যা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছেন।

শিমলা থেকে ফিরে সোমবারই কংগ্রেসের প্রাক্তন সভাপতি গঙ্গারাম হাসপাতালে মেডিকেল চেক–আপ করিয়েছিলেন। তখনই চিকিৎসক তাঁকে ভর্তির পরামর্শ দেন।

এর আগে ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে দিল্লির এই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। বেশ কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান ৭৮ বছর বয়সী গান্ধী। ২০১১ সালের আগস্টে ক্যান্সারের জন্য অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ২০২২ সালে দুইবার করোনায়ও আক্রান্ত হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker