NE UpdatesHappeningsBreaking News
কার্বি আংলঙে বাজেয়াপ্ত ১৮ কেজি সোনা18 kg gold recovered in Karbi Anglong, 2 youths arrested

১৩ নভেম্বরঃ প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হল কার্বি আংলঙে। বিশেষ সূত্রে খবর পেয়ে রাজস্ব বিভাগের গোয়েন্দারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে মাঞ্জা এলাকায় অভিযান চালায়। তখনই একটি গাড়ির চেসিসের ভেতরে গোপন কক্ষ তৈরি করে ১৮ কিলোর বেশি সোনা পাচার করা হচ্ছিল।
গাড়ি থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল মহম্মদ তারি মনসুর ও মহম্মদ ইকবাল হোসেন। দুজনেরই বাড়ি মণিপুরের থৌবাল জেলায়। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে।



