Barak UpdatesHappeningsBreaking News
ধলাইয়ে উদ্ধার দুই লক্ষ টাকার জাল নোট

ওয়েটুবরাক, ৯ মার্চ: কাছাড় জেলার ধলাইয়ে উদ্ধার হলো দুই লক্ষ টাকার জাল নোট। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে জাল নোটের চারটি বান্ডিল। সবকটি পাঁচশ টাকার নোট। অটোচালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম নিজাম উদ্দিন লস্কর। বাড়ি ধলাই থানার রাজঘাটে। শনিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারকের নির্দেশে তাকে জেলে পাঠানো হয়েছে।



