Barak UpdatesBreaking News
কাজ হল না রোজকান্দি বাগানেNo work at Rosekandy

১৬ আগস্টঃ রোজকান্দি চা বাগানে আজও কাজ হয়নি। ধৃত নেতাদের মুক্তি দেওয়া না হলে কাজে যোগ দেবেন না, সাফ জানিয়ে দিয়েছেন শ্রমিকরা। ফলে শ্রম দফতরের উদ্যোগে আয়োজিত ত্রিপাক্ষিক বৈঠকে ১৬ অগস্ট লক আউট প্রত্যাহারের সিদ্ধান্ত হলেও এ দিন উল্টো ঘটনাই ঘটল। মালিক পক্ষ তৈরি থাকলেও শ্রমিকরা কেউ সেকশনের দিকে পা বাড়াননি। এ দিনও তারা ম্যানেজার ঈশ্বরভাই ওবাদিয়ার অপসারণের দাবির কথা স্মরণ করিয়ে দেন।




