Barak UpdatesHappeningsBreaking News

জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলিঃ শনিবার বঙ্গভবনে বাদল সরকারের নাটক ‘বাকি ইতিহাস’

ওয়েটুবরাক, ৭  ফেব্রুয়ারিঃ কিংবদন্তি নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষ পালনে উদ্যোগী হয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি এবং শিলচরের বিশিষ্ট নাট্য সংস্থা ভাবীকাল থিয়েটার গ্রুপ। এরই অঙ্গ হিসেবে বরাক বঙ্গের এ মাসের নাটকে আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবন প্রেক্ষাগৃহে ভাবীকাল মঞ্চস্থ করবে বাদল সরকারের পূর্ণাঙ্গ নাটক ‘বাকি ইতিহাস’। নির্দেশক এই অঞ্চলের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শান্তনু পাল। অভিনয়ে রয়েছেন অনিন্দ্য সেন, দেবাশিস ভট্টাচার্য, সায়ন্তনী পাল, শর্মিলা দত্ত, মনোজ ব্যানার্জি, শিবম দাস, সৌম্য দাস, দ্রোহদীপ ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য প্রমুখ।  বাদল সরকারকে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আয়োজিত এই নাটকটি দেখার জন্য উপত্যকার নাট্যমোদী জনগণকে বরাক বঙ্গের তরফে সাংস্কৃতিক সম্পাদক অভিজিত ধর অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, বাদল সরকার বাংলা নাট্যজগতের এক বিখ্যাত তাত্ত্বিক নাট্যকার। ছিলেন অভিনেতা, নির্দেশকও।  তিনি এক্সপেরিমেন্টাল থিয়েটারের পথিকৃত। পদ্মশ্রী, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, কালীদাস সম্মান, জওহরলাল ফেলোশিপে সম্মানিত বাদল সরকার ইঞ্জিনিয়ারিং পাস করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। ‘এবং ইন্দ্রজিৎ’, ‘বাকি ইতিহাস’ তাঁর কালজয়ী নাটকগুলির অন্যতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker