India & World UpdatesHappeningsBreaking News

উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত সিপি রাধাকৃষ্ণন

ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর: ‘ইন্ডিয়া’ প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে ১৫২ ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট। সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট।

যদিও ২০২২ সালে জগদীপ ধনখড় যে ব্যবধানে জয়ী হয়েছিলেন, এ বার এনডিএ-র জয়ের ব্যবধান তার চেয়ে অনেকটাই কম।

শারীরিক অসুস্থতার কারণে গত ২১ জুলাই বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য মঙ্গলবার ভোটাভুটি হল। জয়ী রাধাকৃষ্ণন আগামী পাঁচ বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker