Barak UpdatesHappeningsBreaking News
বাদেজমা সালেপুর এম. ই স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস

ওয়েটুবরাক, ২৩ জুন: গত শনিবার পাথারকান্দি প্রাথমিক শিক্ষা খণ্ডের বাদেজমা সালেপুর এম.ই স্কুলে বিভিন্ন কার্যসূচিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয় । পড়ুয়া, শিক্ষক-শিক্ষয়িত্রী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহযোগে সচেতনতামূলক এক শোভাযাত্রা বের হয় । দ্বিতীয় পর্বে বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি আফতাব আলীর পৌরহিত্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দেব । তিনি বলেন, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দান কালে ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি ২১শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস করার প্রস্তাব রেখেছিলেন । এই দিনটির একটা বিশেষ তাৎপর্য হল এটি উত্তর গোলার্ধে বৎসরের সবচেয়ে লম্বা দিন।
গৌতম দেব আরও বলেন, এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বিশ্ববাসীকে যোগ অভ্যাসের প্রতি আকৃষ্ট করে তোলা এবং সমগ্র বিশ্বে সৌভাতৃত্ববোধের পরিবেশ সৃষ্টি করা । তিনি পড়ুয়া ও উপস্থিত সবাইকে শরীর সুস্থ ও সতেজ রাখার জন্য দৈনন্দিন অন্তত ৩০ মিনিট যোগ অভ্যাস রাখার অনুরোধ জানান
ছাত্রছাত্রীদের পক্ষে প্রাসঙ্গিক বক্তব্য রাখে অষ্টম শ্রেণীর ছাত্রী সুহাদা বেগম , আরিফা বেগম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ওয়াহিদা বেগম প্রমুখ।
ওইদিন কিছু যোগ ব্যায়াম অনুশীলন ও প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করে প্রাক্তনী উমা নাথ, সাধনা নাথ, জাবির হুসেইন ও হাফিজা বেগম প্রমুখ।



