NE UpdatesAnalyticsBreaking News

অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের পোর্টাল চালু অসমে

ওয়ে টু বরাক, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাজ্যের “সংবেদনশীল এলাকায়” বসবাসরত আদিবাসী বাসিন্দাদের জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করার সুযোগ করে দিতে একটি ডিজিটাল পোর্টাল উদ্বোধন করেছেন।

এই পোর্টাল উন্মোচন করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য হল দায়িত্বশীল নাগরিকদের আত্মরক্ষার শক্তি বৃদ্ধি করা, যাতে তারা শান্তি রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে সহায়তা করতে পারেন। কঠোর যাচাই-বাছাই ও বহুস্তরীয় ভেরিফিকেশন প্রক্রিয়ার পরেই কেবল লাইসেন্স প্রদান করা হবে।

এতে বলা হয়েছে, আবেদনকারীর কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং মানসিকভাবে স্থিতিশীল হতে হবে। তাছাড়া আবেদনকারীকে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি, তাদের নিজের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি প্রমাণ করে বৈধ কারণও উপস্থাপন করতে হবে। এ সংক্রান্ত গাইডলাইন পরিষ্কার করে জানিয়ে মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার অস্ত্র সরবরাহ করবে না, কেবল ভারতীয় অস্ত্র আইন অনুযায়ী কঠোরভাবে লাইসেন্স প্রদান করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker