HappeningsBreaking News
মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধারHeadless body of a women recovered

১৯ জুন: অম্বুবাচীর প্রস্তুতিপর্বে কামাখ্যায় মিলল মহিলার মুণ্ডহীন দেহ। বুধবার সন্ধ্যায় কামাখ্যায় ওঠার আগে বনদুর্গা মন্দিরের কাছে ঝোপের মধ্যে ওই মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। মৃতদেহের কাছেই পড়ে ছিল পুজোর সামগ্রী। পুলিশের সন্দেহ, কোনও তান্ত্রিক সিদ্ধিলাভের জন্য বলি দিয়ে থাকতে পারে। মহিলার মুণ্ডের খোঁজে পাহাড়ে তল্লাশি চলছে। মুণ্ড মিললেই তাঁর পরিচয় জানা যেতে পারে।




