NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যে অবৈধ দখলদারদের সরাতে সময় লাগবে ১০ বছর : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১ আগস্ট : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাজ্যজুড়ে বনভূমি থেকে অবৈধ দখলদারদের সরাতে একটি দীর্ঘমেয়াদী এবং পরিকল্পিত অভিযান শুরু করেছে সরকার। তিনি জানান, এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে এক দশকের মতো সময় লেগে যেতে পারে, কারণ সমস্যার পরিমাণ অত্যন্ত ব্যাপক।
শুক্রবার মুখ্যমন্ত্রী শর্মা বলেন, “প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁরা নিজেদের জেলার বনাঞ্চলে দখলদারির পরিমাণ নির্ধারণ করেন। আমরা নিশ্চিত করব যে, এইসব এলাকা দখলমুক্ত করা হবে এবং অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদ করা হবে। তবে বন অধিকার আইনের আওতাভুক্ত উপযুক্ত ব্যক্তিদের বাদ দিয়ে এই উচ্ছেদ চালানো হবে।”
তিনি এই প্রক্রিয়াটির জটিলতা ও সংবেদনশীলতার কথা স্বীকার করে বলেন, আইনি অধিকারপ্রাপ্ত বনবাসীদের সুরক্ষা প্রদান করা হবে। কিন্তু বড় একটি অংশ এখনও অবৈধ দখলদারদের কবলে রয়েছে। এগুলো প্রকৃত পরিবেশগত উদ্দেশ্যে ফিরিয়ে আনা প্রয়োজন।



