India & World UpdatesHappeningsBreaking News
বাংলাজুড়ে রথযাত্রা করবে বিজেপি

ওয়েটুবরাক, ১৭ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে প্রচারে বড় চমক দিতে চাইছে বিজেপি। দক্ষিণবঙ্গের একাধিক সাংগঠনিক অঞ্চল থেকে ‘রথযাত্রা’ শুরু করার পরিকল্পনা নিয়েছে দল। মার্চের প্রথম সপ্তাহেই এই রথযাত্রা শুরু হতে পারে।
বিজেপি সূত্রের খবর, দোলযাত্রা ৩ মার্চ। তারপর থেকেই বিজেপি রাজ্য জুড়ে প্রচারের জন্য রথযাত্রা করার পরিকল্পনা করেছে। তার প্রস্তুতিও শুরু করেছে।
নির্বাচনকে মাথায় রেখে মার্চ মাসেই দক্ষিণবঙ্গ জুড়ে রথযাত্রা করার চিন্তা করছে বাংলার গেরুয়া শিবির। গত শনিবার দলের কৌশল, নির্বাচনী ভাবনা নিয়ে সল্টলেকের কার্যালয়ে বসেছিল কোর কমিটির বৈঠক। তাতেই সিলমোহর পড়েছে রথযাত্রার ভাবনায়। সূত্রের খবর, ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালে বাংলার যে সকল কেন্দ্রে ভালো ফল হয়েছিল বিজেপির। সেই সকল এলাকাতেই হতে পারে রথযাত্রা। সেক্ষেত্রে মোট ১৫০টি বিধানসভা কেন্দ্র নজরে রয়েছে গেরুয়া শিবিরের।



