Barak UpdatesHappeningsBreaking News
রাত ১২টায় বরাকের জলস্তর

ওয়ে টু বরাক, ২ জুন : টানা তিন ঘণ্টা ধরে বরাক নদীর জল স্থিতাবস্থায় রয়েছে। অন্নপূর্ণাঘাটে সোমবার রাত ১২টায় বরাকের জলস্তর ২১.৪৫ মিটার। রাত ৮টা থেকে ৯টার মধ্যে জল ১ সেমি বেড়েছিল। সকাল ১০টার পর থেকেই জল প্রতি ঘণ্টায় ১-২ সেমি করেই বেড়েছে। আশা করা যাচ্ছে, বৃষ্টি না হলে শেষরাতেই জল কমতে শুরু করবে।



