Barak UpdatesHappeningsBreaking News
উধারবন্দে দাঁড়াতে চান জয়জ্যোতি, ছাড়লেন সহ-প্রভারী পদ
ওয়েটুবরাক, ১৫ অক্টোবর: উধারবন্দ বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হতে চাইছেন আইনজীবী জয়জ্যোতি দে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে এই সময়ে ছিলেন উধারবন্দ আসনেরই সহ-প্রভারি পদে। এই সাংগঠনিক দায়িত্ব যেন টিকিট প্রাপ্তিতে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য এই আসনের সহ-প্রভারি পদে ইস্তফা দিয়েছেন জয়জ্যোতি।



