Barak UpdatesHappeningsBreaking News
উত্তর-পূর্বের সবচেয়ে বেশি রোগী পাই শিলচর থেকে, বললেন অ্যাপলো চেন্নাইর অর্থো-সার্জন
ওয়েটুবরাক, ১২ অক্টোবরঃ তিনি চেন্নাইর অ্যাপলো হাসপাতালে রয়েছেন দশ বছর ধরে। প্রতিষ্ঠানের পরামর্শে উত্তর-পূর্বের নানা জায়গায় গিয়ে রোগী দেখেন। চেন্নাইয়ে বসে কিংবা ঘুরে ঘুরে এ পর্যন্ত উত্তর-পূর্বের যত রোগী তিনি দেখেছেন, এর মধ্যে সবচেয়ে রোগী পেয়েছেন শিলচরের।
শিলচরে অ্যাপলো হাসপাতালের ক্লিনিক খোলার পর সাড়ে চার বছরে এই শহরে বহুবার এসেছেন ডা. কুনাল প্যাটেল, চেন্নাই অ্যাপলোর অর্খো অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। শনিবার শিলচর ক্লিনিকে বসেই ডা. প্যাটেল তাঁর অভিজ্ঞতার কথা সাংবাদিকদের খুলে বলেন। তাঁর কথায়, এই অঞ্চলে উন্নত স্বাস্থ্য সেবা এখনও পৌ্ছায়নি। ফলে মানুষ কিছু হলেই বাইরে ছোটেন। যাতায়াত-যোগাযোগ ব্যবস্থাও এ জন্য অনেকটা দায়ী বলে মন্তব্য করেন। তিনি বলেন, হাড় এবং অস্থি সন্ধির বহু সমস্যা রয়েছে, যেগুলি সময়মতো সঠিক চিকিতসা হলে দ্রুত সেরে যায়। কিন্তু এখানকার মানুষ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার প্রতিকূলতার জন্য ইচ্ছে করলেই বাইরে যেতে পারেন না। তাঁরা টিকিট বা সময়ের অপেক্ষা করতে থাকেন। তাতে সমস্যার মাত্রাটা বাড়তে থাকে। একসময় এর অস্ত্রোপচার ছাড়া উপায় থাকে না।
তবু চেন্নাইর অ্যাপলো হাসপাতাল এখানে ক্লিনিক খোলায় মানুষের প্রভূত উপকার হচ্ছে বলে দাবি ডা. প্যাটেল। তিনি বলেন, এখানকার ক্লিনিকে নাম লেখালে চেন্নাইয়ে কীভাবে যেতে হবে, হাসপাতালে কথন কার সঙ্গে দেখা করতে হবে, এছাড়া কোথায় থাকবেন, কোথায় খাবেন, সমস্ত ব্যবস্থা অ্যাপলো কর্মীরাই করেন। এ বড় ধরনের অস্বস্তি থেকে বাঁচা যায়।
ডা. প্যাটেল অস্থিসন্ধি চিকিতসার বিভিন্ন দিক উ্ল্লেখ করে জানান, আগে রোবট ছিল না। ফলে রোবটিক সার্জারিরও ব্যাপার ছিল না। এখন এআই-কেও ব্যবহার করা হচ্ছে। তবে রোবট বা এআই কোনও চিকিতসা করে, চিকিতসাটা করেন ডাক্তারেরাই। রোবটকে উপযুক্ত তথ্য দিলে সে অ্যালাইমেন্টটা বলে দেবে। চিকিতসক সেই অনুযায়ী অপারেশন করবেন। এআই-তেও একই ভাবে তথ্য জমা করলে সে অনুযায়ী অ্যালাইনমেন্ট জানিয়ে দেবে সে। রোবটের সঙ্গে এআই-র ফারাক হচ্ছে এআইতে প্রোগ্রামিং করাই থাকে। সে ওই তথ্যের সঙ্গে নতুন তথ্যের তুলনা করে চিকিতসককে পরামর্শ দেন।


