Barak UpdatesHappeningsBreaking News
১৫ জুন শিলচরে বরাক উপত্যকা আন্তঃস্কুল প্রাইজমানি অঙ্কন প্রতিযোগিতা

ওয়েটুবরাক, ১০ জুন: প্রয়াত চার সদস্য সনৎকুমার কৈরী , তাজউদ্দিন বড়ভূঁইয়া, দেবল অধিকারী ও সঞ্জয় সারদার স্মৃতির উদ্দেশ্যে দুমাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চলেছে বরাক ভ্যালি নিউজপেপার ওনার অ্যাসোসিয়েশন। এরই অঙ্গ হিসেবে আগামী ১৫ জুন শিলচরে বরাক উপত্যকা আন্তঃস্কুল প্রাইজমানি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় চারটি গ্রুপ থাকবে। গ্রুপ এ নবম ও দশম শ্রেণি, গ্রুপ বি সপ্তম ও অষ্টম শ্রেণি, গ্রুপ সি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি, গ্রুপ ডি চতুর্থ শ্রেণি পর্যন্ত।
যোগদানে ইচ্ছুক প্রতিযোগীদের সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ৭০০২৭১৬০১৮ মোবাইল নম্বরেও যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন বরাক ভেলি নিউজপেপার ওনার এসোসিয়েশনের কর্মকর্তারা।



