Barak UpdatesHappeningsBreaking News

ইউনুসের নীরবতা নোবেল কমিটিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে, স্মারকলিপি শিলচরের ১০৭ আইনজীবীর

ওয়েটুবরাক, ৯ ডিসেম্বর: মহম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নোবেল কমিটির কাছে যথাযথ পদক্ষেপ গ্রহণের আবেদন জানালেন শিলচরের ১০৭জন আইনজীবী। নোবেল পিস কমিটির উদ্দেশে লেখা এক স্মারকলিপি সোমবার জেলাশাসক মৃদুলকুমার যাদবের হাতে তুলে দিয়ে তাঁরা বলেন, নোবেল কমিটি যেন ড. ইউনূসের নীরবতা ও কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়ন করে এবং ভবিষ্যতে পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ন্যায়বিচারের আদর্শ প্রতিষ্ঠা করে। নোবেল কমিটি যেন বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে এক নিন্দাসূচক প্রস্তাব গ্রহণ করে। তাঁদের কথায়, তখনই পুরস্কারের গরিমা অক্ষুন্ন থাকবে ।

ওই স্মারকলিপিতে স্বাক্ষর করেন বরিষ্ঠ আইনজীবী তথা শিলচরের প্রাক্তন পুর সভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, শিলচর বার সংস্থার সম্পাদক নীলাদ্রি রায়, আইনজীবী প্রসেনজিত দেব, ধ্রুবকুমার সাহা, প্রবাল দেব,  অসমঞ্জ বিশ্বাস,  অনিল চন্দ্র দে প্রমুখ ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী শান্তনু নায়েক, রত্নাঙ্কুর ভট্টাচার্য, ধর্মানন্দ দেব, সৌমেন ভট্টাচার্য ও বৈশালী ভাওয়াল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker