Barak Updates
আয়ুষ গর্গ বদলি, কাছাড়ের নতুন জেলাশাসক রাহুল গুপ্তা, হাইলাকান্দিতে জয় বিকাশ
ওয়েটুবরাক, ২৪ জুন: অসমে জেলাশাসক ও সচিব পর্যায়ের অফিসারদের বেশ কয়েকজনকে বদলি করা হয়েছে। বদলি হয়েছেন কাছাড় এবং হাইলাকান্দির জেলাশাসকও। আয়ুষ গর্গকে সমগ্র শিক্ষা অভিযানের ম্যানেজিং ডিরেক্টর পদে পাঠিয়ে কাছাড়ের জেলাশাসক নিযুক্ত করা হয়েছে ২০১৯ ব্যাচের আইএএস রাহুল কুমার গুপ্তাকে। তিনি এই সময়ে দক্ষিণ শালমারা মানকাচরে জেলাশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। হাইলাকান্দির নতুন জেলাশাসক নিযুক্ত হয়েছেন জয় বিকাশ।



